ডরিন লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: ডরিন লি. এ লাগামহীন নেতৃত্ব বিদ্যমান। লাগামহীন নেতৃত্বে নেতা নিজেকে কাজ থেকে দূরে রাখেন এবং অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন। এরূপ নেতৃত্বে অধস্তন কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করেন। উদ্দীপকে জনাব রশীদ ডরিন লি.-এর একজন স্বত্বাধিকারী। তিনি তার কাজে সবসময় উদাসীন থাকেন। এ সুযোগে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ নিজেদের খেয়ালখুশিমতো প্রতিষ্ঠানের কার্য পরিচালনা করেন। অর্থাৎ জনাব রশীদ তার প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের অবাধ স্বাধীনতা দিয়েছেন, যা লাগামহীন নেতৃত্বের স্বরূপ। তাই বলা যায়, ডরিন লি. এ লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ডরিন লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর