উদ্দীপকে পরবর্তীতে সমন্বয়ের যে নীতির কথা বলা হয়েছে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে তার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে পরবর্তীতে সমন্বয়ের স্বতঃস্ফূর্ত সমন্বয়ের নীতির কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বিভাগ ও উপবিভাগের কাজে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে একের সাথে অন্যের সমন্বয়সাধনের রীতি গড়ে উঠাই হলো স্বতঃস্ফূর্ত সমন্বয়ের নীতি। বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে এরূপ সমন্বয়ের প্রবণতা থাকা উত্তম সমন্বয়ের জন্য অপরিহার্য। উদ্দীপকে জনাব সাকিলের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে ভারসাম্যের অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই তিনি তার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের পুনঃবিন্যাস করেছেন। যেন প্রতিটি বিভাগ নিজ থেকেই সকল বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষার্জনে কাজ করে। আনুষ্ঠানিক প্রকৃতির সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য সবসময় ভালো ফল দিতে পারে না। তাই বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে সুসম্পর্ক স্থাপনে অনানুষ্ঠানিক বা স্বতঃস্ফূর্ত সমন্বয় গড়ে তুলতে পারলে অধিকাংশ ক্ষেত্রে তা ভালো ফল দেয়। তাই জনাব সাকিল তার প্রতিষ্ঠানের সকল বিভাগে স্বতঃস্ফূর্ত সমন্বয় গড়ে তুলেছেন, যা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পরবর্তীতে সমন্বয়ের যে নীতির কথা বলা হয়েছে প্রাতিষ্ঠানিক লক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর