উদ্দীপকে জনাব কিবরিয়া প্রথমে অফিসে এসে যেভাবে যোগাযোগ করেন শাব্দিক পদ্ধতি বিচারে তা কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব কিবরিয়া প্রথমে অফিসে এসে যেভাবে যোগাযোগ করেন তা শাব্দিক পদ্ধতি বিচারে মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগ সাধারণত সামনা-সামনি, কথোপকথন, সভা, সাক্ষাৎকার, টেলিফোনে কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে সংবাদ প্রেরক ও প্রাপকের মধ্যে সরাসরি তথ্যের বিনিময় ঘটে। উদ্দীপকে জনাব কিবরিয়া একজন এরিয়া ম্যানেজার। তিনি প্রতিদিন অফিস এসে প্রথমেই প্রতিষ্ঠানের সব পর্যায়ের খবরাখবর জেনে নেন। এজন্য বিভিন্ন স্থানে নিয়োজিত ডিলারদের সাথে টেলিফোনে কথা বলে বিক্রয়ের সার্বিক অবস্থা জানেন এবং বিক্রয় বাড়ানোর জন্য তাদের উৎসাহিত করেন। যেহেতু তিনি টেলিফোনে যোগাযোগ করেন, আর টেলিফোনে যোগাযোগ পদ্ধতিটি হলো মৌখিক যোগাযোগ। তাই বলা যায়, জনাব কিবরিয়া অফিসে এসে প্রথমে মৌখিক যোগাযোগ পদ্ধতিটি ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব কিবরিয়া প্রথমে অফিসে এসে যেভাবে যোগাযোগ করেন শাব্দিক …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর