উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে গৃহীত সংগঠন কাঠামোর যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে গৃহীত সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোটি প্রণয়ন করা যথার্থ হয়েছে। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করা হয়। এ ধরনের সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তাগণ নির্বাহীর ক্ষমতা ভোগ করলেও উপদেষ্টাগণ নির্বাহীর ক্ষমতা ভোগ করে না। উদ্দীপকে জনাব সুমন কর্মকার তার প্রতিষ্ঠানে কর্মরত উৎপাদক ব্যবস্থাপক জনাব সুজিত সাহার কাজের চাপ কমানোর পাশাপাশি পণ্যের গুণগত মানে পরিবর্তন আনার জন্য প্রতিটি পণ্যের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেন। তবে তারা সকলেই তাদের কাজের জন্য উৎপাদক ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করেন, যা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের স্বরূপ। সরলরৈখিক নির্বাহীর পক্ষে যখন একা সব কাজ সম্পাদন করা সম্ভব হয় না তখন তার কাজে সহযোগিতা করার জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়। তিনি সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা বা পরামর্শ দিতে পারেন। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন না। এতে উভয়ের কর্মদক্ষতার দ্বারা প্রতিষ্ঠানের কাজ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে গৃহীত সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোটি যথার্থ হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে গৃহীত সংগঠন কাঠামোর যথার্থতা বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর