“পরামর্শমূলক নির্দেশনাই আলিফ লি.-এর সফলতার কারণ"- উদ্দীপকের আলোকে তোমার যুক্তি দাও।
উত্তর: 'পরামর্শমূলক নির্দেশনাই আলিফ লি.-এর সফলতার কারণ' -উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক। পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে কর্মীদের নির্দেশদানের পূর্বে ঊর্ধ্বতন নির্দেশনার বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান। এক্ষেত্রে ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক লক্ষ করা যায়। উদ্দীপকে জনাব ইমন আলিফ লি.-এর একজন স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ- আলোচনা করেন এবং কর্মীদের জন্য করণীয় নির্দেশ প্রদান করেন। এতে কর্মীদের প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পায়, যা পরামর্শমূলক নির্দেশনার স্বরূপ। পরামর্শমূলক নির্দেশনায় কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় কর্মীরা আগে থেকেই জানতে পারেন তাদের করণীয় কী। নিজেদের মতামত দিতে পেরে কাজের প্রতি কর্মীদের উৎসাহ বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাবের সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানের সফলতা দিন দিন বৃদ্ধি পায়। জনাব ইমনও তাই কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাই বলা যায়, পরামর্শমূলক নির্দেশনাই আলিফ লি.-এর সফলতার অন্যতম কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“পরামর্শমূলক নির্দেশনাই আলিফ লি.-এর সফলতার কারণ"- উদ্দীপকের আলোকে ত…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর