উদ্দীপকের কর্মপরিবেশ কোন ধরনের ইতিবাচক প্রেষণা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কর্মপরিবেশ অনার্থিক ইতিবাচক প্রেষণা। কর্মীদের কাজে প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যেসব সুযোগ- সুবিধা প্রদান করা হয় তাই অনার্থিক প্রেষণা। অনেক সময় কর্মীকে আর্থিক প্রেষণার পাশাপাশি অনার্থিক প্রেষণাও দিতে হয়। উদ্দীপকে M & M কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের কর্মীদের কার্যপরিবেশ বহুলাংশে বৃদ্ধি করায় শ্রমিক-কর্মীরা স্বচ্ছন্দ কাজ করছে। কর্মীদের কাজে কার্যপরিবেশ সৃষ্টি করা গেলে কর্মীরা ভয়হীন ঝুঁকিমুক্ত পরিবেশে কাজ করে। এতে কর্মীর চাকরির প্রতি আস্থা সৃষ্টি হয়। এছাড়া কর্মী চাকরি ছেড়ে অন্যত্র যেতে চায় না। এটি এক ধরনের অনার্থিক প্রেষণা। তাই বলা যায়, M & M কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য অনার্থিক প্রেষণা দিচ্ছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কর্মপরিবেশ কোন ধরনের ইতিবাচক প্রেষণা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর