উদ্দীপকের PQ লি. কোন প্রক্রিয়ায় কর্মী দক্ষ করে গড়ে তোলে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে PQ লি. প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষ করে গড়ে তোলে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর যোগ্যতা ও দক্ষতার উন্নয়ন ঘটানো যায়। এর মাধ্যমে কর্মীর কাজের দক্ষতা বৃদ্ধি পায়। ফলে কর্মীর মধ্যে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। উদ্দীপকে PQ লি. সম্প্রতি তাদের প্রতিষ্ঠানে ১০০০ জন শ্রমিক-কর্মী নিয়োগ দান করে। নিয়োগ দানের পর কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি নিয়োগকৃতদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। একটি প্রতিষ্ঠানে কর্মীর কাজে দক্ষতা বৃদ্ধির উপায় হলো প্রশিক্ষণ। তাই বলা যায়, উদ্দীপকে PQ লি. নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের PQ লি. কোন প্রক্রিয়ায় কর্মী দক্ষ করে গড়ে তোলে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর