উদ্দীপকে লিটনের যোগাযোগ আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে লিটনের যোগাযোগ পদ্ধতিটি আনুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ সংগঠন কর্তৃক প্রণীত নিয়ম-নীতি, রীতি-পদ্ধতি ইত্যাদি অনুসরণ করে সংঘটিত হয়। এ যোগাযোগ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতার মাধ্যমেই সম্পন্ন হয়। উদ্দীপকে মি. লিটন একটি প্রাইভেট ফার্মের কর্মচারী। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম-কানুন মেনে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করেন। ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করতে তাকে প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত নিয়ম-নীতি মানতে হয়, যা আনুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতির স্বরূপ। সুতরাং বলা যায়, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের সাথে যোগাযোগের ক্ষেত্রে তিনি আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে লিটনের যোগাযোগ আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর