'যান্ত্রিক যোগাযোগ উদ্দীপকের প্রতিষ্ঠানকে গতিশীল করেছে'- বিশ্লেষণ করো।
উত্তর: 'যান্ত্রিক যোগাযোগ উদ্দীপকের প্রতিষ্ঠানকে গতিশীল করেছে' -এটি যৌক্তিক। যান্ত্রিক যোগাযোগ হলো এক ধরনের যোগাযোগ পদ্ধতি, যার মাধ্যমে যন্ত্রের সাহায্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, সংবাদ, ধারণা, মতামত ইত্যাদির আদান প্রদান হয়ে থাকে। এর মাধ্যমে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হয়। উদ্দীপকের লিটন মিয়ার কর্মরত প্রতিষ্ঠানটি তাদের এজেন্টের সাথে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করে। এছাড়াও বিদেশি ব্যবসায়ীদের সাথে তথ্য আদান-প্রদানে ইন্টারনেট ব্যবহার করে। ফলে প্রতিষ্ঠানটির পক্ষে দেশ-বিদেশের বিভিন্ন তথ্য দ্রুত পাওয়া সম্ভব হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের সার্বিক কর্মকাণ্ড নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে। ফলে বিশ্বের যেকোনো তথ্য বা সংবাদ তারা দ্রুত পাচ্ছে। এতে করে প্রতিষ্ঠানটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের চাহিদা ও রুচি জেনে পণ্য উৎপাদন করতে পারে, যা প্রতিষ্ঠানটিকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করছে। সুতরাং বলা যায়, যান্ত্রিক যোগাযোগ পদ্ধতি ব্যবহারের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানকে গতিশীল করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'যান্ত্রিক যোগাযোগ উদ্দীপকের প্রতিষ্ঠানকে গতিশীল করেছে'- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর