উদ্দীপকে কোন ধনের সংগঠন বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বিদ্যমান। এ সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করা হয়। এ ধরনের সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তাগণ নির্বাহীর ক্ষমতা ভোগ করলেও উপদেষ্টাগণ শুধু পরামর্শক হিসেবে কাজ করেন। উদ্দীপকে মি. জামান তার প্রতিষ্ঠানের নির্বাহীদের কার্যভার লাঘব করার জন্য বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দান করেন। এ বিশেষজ্ঞ কর্মী নির্বাহীকে শুধু পরামর্শ দেন কিন্তু প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারেন না। তাছাড়া নির্বাহী কর্মকর্তাদের ওপর কোনোরূপ নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন না। উক্ত সংগঠন কাঠামোর সাথে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের মিল পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধনের সংগঠন বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর