'স্বৈরাচারী নির্দেশনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে'- বিশ্লেষণ করো।
উত্তর: 'স্বৈরাচারী নির্দেশনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে'- উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক। স্বৈরাচারী নির্দেশনায় নেতা সব ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত রেখে, ভয়-ভীতি ও চাপ সৃষ্টি করে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করেন। এ নেতৃত্বে নেতা নিজে যা ভালো মনে করেন তাই করেন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এক্ষেত্রে ঊর্ধ্বতন নির্দেশ দানের ক্ষেত্রে অধস্তনদের মতামত বা চিন্তা-ভাবনাকে কোনো বিবেচনায় আনেন না। উদ্দীপকে সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মীদের কাছ থেকে কাজ আদায়ে চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করেন। অর্থাৎ প্রতিষ্ঠানে তিনি স্বৈরাচারী নির্দেশনার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। কিন্তু কর্মীরা তাদের বসের এ নেতৃত্বকে ভালোভাবে মেনে নেয় না। ফলে কিছু কর্মী চাকরি ছেড়ে দেয়। স্বৈরাচারী নির্দেশনায় নেতাকর্মীদের চিন্তা-ভাবনা, মতামত ও পরামর্শকে কোনো গুরুত্ব দেয় না। এতে কর্মী তার কাজে নিরুৎসাহিত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানের নির্বাহীও অধস্তনদের কাজের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ের চেষ্টা করেন। এতে কিছু কর্মী প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যেতে থাকে। কিন্তু যদি কর্মীদেরকে সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি তাদের মতামত গ্রহণ করা হতো তাহলে কর্মীরা অন্যত্র যেত না এবং প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হতো না। তাই বলা যায়, স্বৈরাচারী নির্দেশনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'স্বৈরাচারী নির্দেশনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে'- ব…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর