'আর্থিক প্রেষণা কর্মীদের কাজের গতিকে বৃদ্ধি করে'-উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক।
অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাই হলো আর্থিক প্রেষণা। প্রেষণা প্রদানের কৌশল বা উপায়গুলোর মধ্যে আর্থিক প্রেষণা অন্যতম একটি উপায়। কর্মীদের বস্তুগত বা অর্থসংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে এ ধরনের প্রেষণা ব্যবহৃত হয়।
উদ্দীপকে M & M কোম্পানির পরিচালনা পর্ষদ কর্মীদের সুষ্ঠু কার্যপরিবেশ প্রদানের পাশাপাশি বাংলা নববর্ষের উৎসব পালনের জন্য প্রত্যেক কর্মীকে বোনাস প্রদানের ঘোষণা দেন। অর্থাৎ প্রতিষ্ঠানটি কর্মীদের অনার্থিক প্রেষণাদানের সাথে সাথে আর্থিক প্রেষণাও দিয়ে থাকেন।
কর্মীদের মনে উদ্দীপনা সৃষ্টির জন্য বোনাস একটি ফলপ্রদ পদ্ধতি। প্রত্যাশার সাথে যুক্ত হয় এমন কোনো প্রাপ্তিই হলো বোনাস। এটি হলো এক ধরনের আর্থিক প্রেষণা, যা কর্মীদের মনে কাজের প্রতি আগ্রহ তৈরি করে। কর্মী পূর্বের তুলনায় অনেক বেশি কাজ করতে পারে। উদ্দীপকে M & M কোম্পানির পরিচালনা পর্ষদ যখন কর্মীদের বাংলা নববর্ষের পালনের জন্য বোনাস ঘোষণা করেন। তখন কর্মীরা বিপুল উদ্দীপনা নিয়ে তাদের দায়িত্ব পালন শুরু করে দেয়। তাই বলা যায়, আর্থিক প্রেষণা কর্মীদের কাজের গতি বৃদ্ধি করে।