উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদ ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লক্ষ্যমাত্রা হচ্ছে মেয়াদভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা। এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। এ পরিকল্পনা সাধারণত সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক (তিন মাস) বা এক বছরের জন্য হয়ে থাকে। প্রতিষ্ঠানের বিভাগীয় ও উপ- বিভাগীয় পর্যায়ে এরূপ পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে ফাইজা গার্মেন্টস এক লক্ষ একক পোশাক উৎপাদনের অর্ডার পায়। এ পোশাক তাদেরকে তিন মাসের মধ্যে সরবরাহ করতে হবে। অর্থাৎ, পোশাক সরবরাহের জন্য তাদের সময় এক বছরেরও কম যা স্বল্পমেয়াদি পরিকল্পনার বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, ফাইজা গার্মেন্টসের লক্ষ্যমাত্রা মেয়াদিভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদ ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর