'ফাইজা গার্মেন্টস-এ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ্যার্জন সম্ভব হয়েছে'- উদ্দীপকের আলোকে এর যথাযর্থতা বিশ্লেষণ করো।
উত্তর: 'ফাইজা গার্মেন্টসে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ্যার্জন সম্ভব হয়েছে'- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যৌক্তিক। নিয়ন্ত্রণ এমন একটি ধারাবাহিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যেখানে পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত কার্য মূল্যায়ন, আদর্শমানের সাথে তুলনাকরণ, ত্রুটি- বিচ্যুতি নির্ণয় ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্দীপকে ফাইজা গার্মেন্টসের প্রাপ্ত অর্ডার যথাসময়ে সরবরাহের জন্য প্রতিষ্ঠানের নির্বাহী প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করেন। ভুল- ত্রুটি হলে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উক্ত কাজগুলো ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের কাজের সাথে সম্পৃক্ত। নিয়ন্ত্রণ ব্যবস্থাপকীয় কার্যাবলির সর্বশেষ ধাপ। যা আদর্শমান নির্ধারণ দিয়ে শুরু হয়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শেষ হয়। এটি ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠান সহজেই সফলতা অর্জন করতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানের নির্বাহীও নিয়ন্ত্রণের এ পদক্ষেপগুলো ব্যবহার করে সফল হয়েছেন। তাই বলা যায়, 'ফাইজা গার্মেন্টসে' যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেই লক্ষ্যার্জন সম্ভব হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'ফাইজা গার্মেন্টস-এ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ্যার্জন …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর