যে সংগঠন কাঠামোতে PQ লি. সঠিকভাবে পরিচালিত হচ্ছে- উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।
উত্তর: PQ লি.-এর সংগঠন কাঠামোটি হলো মেট্রিক্স সংগঠন। মেট্রিক্স সংগঠন হলো দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামো। এটি হলো এক ধরনের মিশ্র সংগঠন। এরূপ সংগঠন জটিল বা বৃহদায়তন প্রকৃতির প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী। উদ্দীপকে PQ লি. তাদের প্রোডাকশন লাইনে তিনটি নতুন পণ্য সংযোজন করে। এ তিনটি পণ্যের জন্য তারা A, B ও C নামে তিনটি প্রজেক্ট খোলে। এজন্য কোম্পানির মহাব্যবস্থাপক সংগঠন কাঠামোতে পরিবর্তন আনেন। যেখানে সংগঠন কাঠামোর একদিকে থাকে কাৰ্য্যিক ব্যবস্থাপক ও অন্যদিকে থাকে প্রজেক্ট ব্যবস্থাপক। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি মেট্রিক্স সংগঠন কাঠামো ব্যবহার করছে। মেট্রিক্স সংগঠনে দু'ধরনের কর্তৃপক্ষ একই সাথে কাজ করে এবং তাদের ওপর সমান গুরুত্ব দেয়া হয়। এক্ষেত্রে কার্যভিত্তিক ব্যবস্থাপক জনশক্তি, উপকরণ ও সেবা সরবরাহ করেন। আর প্রকল্পভিত্তিক ব্যবস্থাপক বিশেষ প্রকল্প বা দ্রব্যের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তারা উভয়ে তাদের কাজের জন্য নির্বাহীর কাছে জবাবদিহি করেন। এতে প্রতিষ্ঠানের কার্য পরিচালনা করা অনেক সহজ হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু মেট্রিক্স সংগঠন ব্যবহার করছে তাই তাদের প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
যে সংগঠন কাঠামোতে PQ লি. সঠিকভাবে পরিচালিত হচ্ছে- উদ্দীপকের আলোকে ত…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর