সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা সিদ্ধান্ত বাস্তবায়নের সহায়ক ভূমিকা রাখে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে'- উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক। সমন্বয়সাধন বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করে। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে। প্রতিটা ব্যক্তি ও বিভাগ যদি নিজেদের ইচ্ছামতো কাজ করে এবং নিজেদের কাজের মধ্যে সমন্বয় বিষয়টি না ভাবে তবে দেখা যাবে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উদ্দীপকে সিলভার এন্টারপ্রাইজের কর্ণধার মি. হাবিব তার প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীর কার্যসম্পাদনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য তিনি এক বিভাগের সাথে অন্য বিভাগের যোগসূত্র স্থাপন করে দেন। অর্থাৎ প্রতিষ্ঠানে তিনি ব্যবস্থাপনার সমন্বয়ের বিষয়টিকে নিশ্চিত করেন। যেকোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যারা কাজ করে তাদের মধ্যে যদি সমন্বয় না থাকে তবে কখনোই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হতে পারে না। উদ্দীপকের মি. হাবিবও তাই প্রতিষ্ঠানের সকল স্তরের কাজের মধ্যে সমন্বয় নিশ্চিত করে সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তাই বলা যায়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দলীয় প্রচেষ্টা ও সকল কাজের মধ্যে সমন্বয়সাধন খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা সিদ্ধান্ত বাস্তবায়নের সহায়ক ভূমিকা রাখে- উদ্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর