উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেয়লের কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেয়লের কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতিটি অনুসৃত হয়েছে। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এ বিষয়ক নীতিই হলো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চপর্যায় থাকলে তা কেন্দ্রীকরণ এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিচের স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকলে তা বিকেন্দ্রীকরণ। উদ্দীপকে সিলভার এন্টারপ্রাইজের কর্ণধার মি. হাবিব। তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজে গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচের স্তরের ব্যবস্থাপকদের হাতে প্রদান করেন, যা হেনরি ফেয়লের কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির স্বরূপ। তাই বলা যায়, উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেয়লের কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতিটি অনুসৃত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেয়লের কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর