উদ্দীপকে উল্লিখিত মোবারকের ফার্মে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: মোবারক সাহেবের ফার্মে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল। সরলরৈখিক সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে ক্রমান্বয়ে সরল রেখার মতো নিচের দিকে প্রবাহিত হয়। তবে এরূপ সংগঠনের জবাবদিহিতা নিম্ন হতে উচ্চ পর্যায়ে প্রবাহিত হয়। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন। উদ্দীপকের মোবারক সাহেব বিদেশ থেকে দেশে ফিরে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মটিতে ৫০ জন লোক নিয়োজিত। বি. কম ডিগ্রিধারী একজন ব্যবস্থাপক হিসাবরক্ষণসহ সার্বিক বিষয় দেখাশোনা করেন। এছাড়াও তিনি কর্মীদের কাজের তদারকি করেন। ফলে তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কর্তৃত্বশীল হন এবং প্রতিষ্ঠানের কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তাই মোবারক সাহেবের ফার্মের সংগঠন কাঠামোটি হলো সরলরৈখিক সংগঠন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মোবারকের ফার্মে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর