পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে 'সুইট হোম লি.-এর প্রকল্পটি সিডিএ'র অনুমোদন পায় তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে 'সুইট হোম লি.'-এর প্রকল্পটি সি.ডি.এ.-এর অনুমোদন পায়- কথাটি যৌক্তিক। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। তাই পরিকল্পনা সময়, স্থান ও অবস্থাভেদে পরিবর্তনযোগ্য হওয়া আবশ্যক। নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে পরিকল্পনাকে অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা যায়। উদ্দীপকের সুইট হোম লি. প্রথমত ২০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং এর নকশা সি.ডি.এ-তে জমা দেয়। জায়গার পরিমাণ ও রাস্তার কারণে সি.ডি.এ. ২০তলা ভবনের পরিবর্তে ১৫ তলার অনুমোদন দেয়। এতে সুইট হোম লি. পরিস্থিতি অনুযায়ী তাদের পরিকল্পনায় পরিবর্তন এনে ১৫ তলা ভবনের সিদ্ধান্ত নেয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়া যায়। যেকোনো সময়, পরিবেশ তথা পারিপার্শ্বিকতার পরিবর্তনের কারণে পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। উদ্দীপকেও এমন পরিবর্তনের প্রয়োজন হয়েছে। সুইট হোম লি. প্রতিষ্ঠানটি প্রথমত ২০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিলেও তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি পরিকল্পনায় পরিবর্তন এনে ১৫ তলা ভবন নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, যা সি.ডি.এ. অনুমোদন দেয়। তাই বলা যায়, পরিকল্পনার নমনীয়তার কারণেই সুইট হোম লি.-এর প্রকল্পটি সি.ডি.এ.-এর অনুমোদন পায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে 'সুইট হোম লি.-এর প্রকল্পটি সিডিএ'র …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর