উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিকে কোন উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাইরের উৎস হতে কর্মী সংগ্রহ করা হয়। যখন অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা সম্ভব হয় না, তখন বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করার প্রয়োজন পড়ে। উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে উচ্চ স্তরে লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের উৎস দুটি; একটি অভ্যন্তরীণ উৎস এবং অন্যটি বাহ্যিক উৎস। পত্রিকায় বিজ্ঞাপন বাহ্যিক উৎসের অন্তর্গত। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির উচ্চ পদে লোক নিয়োগের জন্য কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিকে কোন উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ দেয়…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর