প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কারণ চিহ্নিত করে করণীয় উদ্দীপকের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কারণ প্রতিষ্ঠানে পদোন্নতির অভাব। পদোন্নতির মাধ্যমে কোনো ব্যক্তিকে তার বর্তমান পদ থেকে উচ্চতর পদে পদায়ন করা হয়। পদোন্নতির ফলে একজন কর্মীর দায়িত্ব, কর্তব্য ও মর্যাদা বৃদ্ধি পায়। সাথে সাথে তার বেতন ও সুযোগ-সুবিধাও বৃদ্ধি পেতে পারে। উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি গত বছরে প্রতিষ্ঠানের কাউকে পদোন্নতি প্রদান করেননি। বরং বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের উচ্চ পদে লোক নিয়োগ দেয়া হয়েছে। তৃতীয়বারের মতো তিনি উচ্চ পদে লোক নিয়োগে অভ্যন্তরীণ উৎস ব্যবহার না করে বিজ্ঞপ্তি দেন। তখন প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয়। ফলে কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেন। 'প্যাসিফিক ফাইন্যান্স' প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন যাবৎ অভ্যন্তরীণ উৎস হতে কর্মীর পদোন্নতি দেয়া হচ্ছে না। ফলে প্রতিষ্ঠানটিতে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। অথচ অভ্যন্তরীণ উৎস হতে কর্মী নিয়োগ করলে কর্মীদের মনোবল বৃদ্ধি পেত এবং তারা কাজে মনোনিবেশ করত। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যখন তৃতীয়বারের মতো কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দেন, তখন পদোন্নতি না পেয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষের সৃষ্টি হয় ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর