'ব্যবস্থাপনা স্তরসমূহে নিয়োজিত ব্যক্তিদের সমন্বিত কাজ প্রতিষ্ঠানের সফলতার বড় কারণ'- উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবস্থাপনা প্রক্রিয়া বাস্তবায়নকারীদের বিভিন্ন পর্যায়ই হলো ব্যবস্থাপনা স্তর। ব্যবস্থাপনা স্তরের সংখ্যা যত বাড়ে, ততই ব্যবস্থাপনার প্রতিটি স্তরের আওতা বিস্তৃত হয়। প্রতিটি স্তরের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সহজ হয়। উদ্দীপকের জনাব মাহতাব উচ্চস্তরের ব্যবস্থাপক। জনাব রায়হান মধ্যস্তরের এবং জনাব কাদের নিম্নস্তরের ব্যবস্থাপক। কোম্পানির উদ্দেশ্য অর্জনে এরা সবাই সম্মিলিতভাবে কাজ করেন। ফলে এদের দ্বারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় উদ্দেশ্য অর্জন সহজতর হয়। জনাব মাহতাব কর্তৃক প্রণীত কোম্পানির উদ্দেশ্য ও পরিকল্পনার আলোকে জনাব রায়হান কোম্পানির কাজের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সমন্বয়সাধন করেন। জনাব রায়হানের নির্দেশনার আলোকে জনাব কাদের শ্রমিকদের শুধু কাজের নির্দেশনাই প্রদান করেন না, সাথে সাথে তাদের কাজও তদারকি করেন। প্রত্যেকেই কোম্পানির উদ্দেশ্য অর্জনের জন্য সম্মিলিতভাবে কাজ করেন। তাদের দলীয় কার্যক্রমের ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সহজ হয়। তাই বলা হয়, ব্যবস্থাপনার স্তরসমূহে নিয়োজিত ব্যক্তিদের সমন্বিত কাজ প্রতিষ্ঠানের সফলতার বড় কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'ব্যবস্থাপনা স্তরসমূহে নিয়োজিত ব্যক্তিদের সমন্বিত কাজ প্রতিষ্ঠানের …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর