জনাব মাহতাব, জনাব রায়হান ও জনাব কাদের ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মাহতাব ব্যবস্থাপনার উচ্চস্তরে, জনাব রায়হান মধ্যন্তরে ও জনাব কাদের নিম্নস্তরে কর্মরত। উচ্চস্তরের ব্যবস্থাপকগণ সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন। মধ্যস্তরের ব্যবস্থাপকগণ নিম্নস্তরের ব্যবস্থাপকদের কাজ থেকে কাজ আদায় করে নেন এবং নিম্নস্তরের ব্যবস্থাপকগণ শ্রমিক-কর্মীদের মাধ্যমে কাজকে বাস্তবায়ন করেন। উদ্দীপকের জনাব মাহতাব কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও অর্থসংস্থানের মতো সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত। সুতরাং তিনি উচ্চস্তরের ব্যবস্থাপক। জনাব রায়হান সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সমন্বয়সাধন করে থাকেন। তাই তিনি মধ্যস্তরের ব্যবস্থাপক। জনাব কাদের শ্রমিকদের কাছাকাছি থেকে কারখানার কার্য তদারকি করেন। এজন্য তিনি ব্যবস্থাপনার নিম্নস্তরে কর্মরত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মাহতাব, জনাব রায়হান ও জনাব কাদের ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর