উক্ত প্রক্রিয়ায় চিত্রে 'A [গণিত] চিহ্নিত উপাদানটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উক্ত প্রক্রিয়ায় চিত্রে 'A [গণিত] চিহ্নিত উপাদানটি হলো ফলাবর্তন, যা যোগাযোগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলাবর্তন হলো তথ্য বা সংবাদ প্রেরণের পর প্রাপকের নিকট হতে প্রেরকের নিকট যে প্রত্যুত্তর আসে। ফলাবর্তনের মাধ্যমেই যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন এবং পরিপূর্ণতা লাভ করে। উদ্দীপকের চিত্রটি সামগ্রিকভাবে একটি যোগাযোগ প্রক্রিয়া। যার শুরুতে রয়েছে প্রেরক এবং প্রেরকের প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপক যে প্রত্যুত্তর দেয় তা হলো ফলাবর্তন। ফলাবর্তনের মাধ্যমেই যোগাযোগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তাই চিত্রের 'A [গণিত] চিহ্নিত উপাদানটি হলো ফলাবর্তন। যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় প্রেরকের মাধ্যমে। প্রেরকের মানসিক ধারণাকে প্রেরণযোগ্য করে সাজানোর মাধ্যমে যা তৈরি হয় তা সংবাদ। যে উপায়ে সংবাদ প্রাপকের নিকট পৌঁছায় তা হলো সংবাদ মাধ্যম। যিনি প্রেরিত সংবাদ গ্রহণ করেন তিনি হলেন প্রাপক। প্রাপক প্রত্যুত্তর প্রদানের জন্য সংবাদকে প্রেরণযোগ্য করে সাজান। সর্বশেষ প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তরের মাধ্যমে ফলাবর্তন হয়। আর ফলাবর্তন ছাড়া যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় না। তাই, ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রক্রিয়ায় চিত্রে 'A চিহ্নিত উপাদানটির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর