'নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ যথাযথভাবে অনুসৃত হলে প্রতিষ্ঠানটি বিপুল ক্ষতির সম্মুখীন হতো না- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথভাবে অনুসৃত হলে প্রতিষ্ঠানটি বিপুল ক্ষতির সম্মুখীন হতো না-এ বিষয়ে আমি একমত। নিয়ন্ত্রণ এমন একটি ধারাবাহিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যা পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত কার্য মূল্যায়ন, আদর্শমানের সাথে তুলনাকরণ, ত্রুটি- বিচ্যুতি নির্ণয় ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। উদ্দীপকে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'পিপাসা' ২০১৬ সালের জন্য দশ লাখ লিটার উৎপাদন ও বিক্রয় লক্ষমাত্রা নির্ধারণ করে। কিন্তু নির্ধারিত সময় শেষে দেখা যায়, এক লাখ দশ হাজার লিটার অবিক্রীত থেকে যায়। নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরু হয় আদর্শমান নির্ধারণ দিয়ে এবং শেষ হয় সংশোধনমূলক ব্যবস্থার মাধ্যমে। কোমল পানীয় প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণের আদর্শমানের সাথে কার্যফলের তুলনা পর্যন্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছে। কিন্তু প্রতিষ্ঠানে কেন বিচ্যুতি হয়েছে তার কারণ নির্ধারণ করেনি। এর প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থাও গ্রহণ করেনি। যার কারণে প্রতিষ্ঠানটি বিপুল ক্ষতির সম্মুখীন হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ যথাযথভাবে অনুসরণ করতো তবে বিপুল ক্ষতির সম্মুখীন হতো না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ যথাযথভাবে অনুসৃত হলে প্রতিষ্ঠানটি…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর