নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন পদক্ষেপটি উপেক্ষিত হওয়ায় বিক্রয় ও উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম বেশি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: নিয়ন্ত্রণ প্রকিয়ার আদর্শমান উপেক্ষিত হওয়ায় বিক্রয় ও উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম-বেশি হয়েছে। আদর্শমান বলতে একটা কাজ কতটুকু গুণ, মান, পরিমাণ, ব্যয় আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়। আদর্শমান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা, যা নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে কাজ করে। উদ্দীপকে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'পিপাসা' ২০১৬ সালের জন্য দশ লাখ লিটার উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বছর শেষে দেখা যায়, লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন ষাট হাজার লিটার বেশি হয়েছে এবং বিক্রয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে পঞ্চাশ হাজার লিটার কম। সুতরাং বলা যায়, প্রতিষ্ঠানে সঠিকভাবে আদর্শমান নির্ধারিত না হওয়ায় বিক্রয় ও উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম-বেশি হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন পদক্ষেপটি উপেক্ষিত হওয়ায় বিক্রয় ও উৎপাদন ল…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর