বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য কোন ধরনের নেতৃত্ব উপযোগী হবে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য গণতান্ত্রিক নেতৃত্ব উপযোগী হবে বলে আমি মনে করি।গণতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে অধস্তনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্ব কর্মীদের মনে স্বতঃস্ফূর্ততা বজায় রাখে। উদ্দীপকে জনাব সাব্বির ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চেয়ে উৎপাদনকেই বেশিপ্রাধান্য দেন। এ অবস্থা থেকে কর্মীরা উত্তরণ পেতে চায়। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা যায়। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের কোনো ধরনের ভয়-ভীতি প্রদর্শন করবেন না। নেতা যা ভালো মনে করেন, তা কর্মীদের মধ্যে চাপিয়ে দিতে পারবেন না। তিনি কর্মীদের সাথে আলোচনা করে যা ভালো হয় তা-ই করতে বলবেন। কর্মীরাও সরাসরি জনাব সাব্বিরের কাছে মতামত প্রদান করতে পারবে বলে কাজের ক্ষেত্রে তাদের অসন্তুষ্টি থাকবে না। এর ফলে কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করবে। তাই আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা উপযোগী।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য কোন ধরনের নেতৃত্ব উপযোগী হবে বলে তু…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর