উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখেন এবং নিজের ইচ্ছেমতো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ নেতৃত্বে নেতা যা ভালো মনে করেন তা-ই করেন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন না। উদ্দীপকে জনাব সাব্বির ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যবস্থাপক। তিনি কর্মীদের কাজের সময় ও মান নির্দিষ্ট করে দেন এবং এর ভিত্তিতে কর্মীরা কাজ করছে কিনা, তা তদারকি করেন। প্রতিষ্ঠানের কর্মীদের তিনি কোনো সুযোগ-সুবিধা দেন না বরং কর্মীদের কাজকে বেশি প্রাধান্য দেন। এতে কর্মীরা ভয়-ভীতির মধ্যে কাজ করে। এসব বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সাব্বির প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির কোন ধরনের নেতৃত্ব অনু…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর