প্রদত্ত চিত্রটি ব্যবস্থাপনার যোগাযোগ প্রক্রিয়া নির্দেশ করে।
যোগাযোগ প্রক্রিয়া বলতে এমন কতকগুলো আন্তঃসম্পর্কিত পদক্ষেপ বা অংশের সমষ্টিকে বুঝায়, যার মধ্য দিয়ে প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌঁছে। যখন কোনো যোগাযোগ প্রক্রিয়া কার্যকরভাবে প্রত্যাশিত ফল অর্জনে সক্ষম হয়, তখন সেটি সফল হয়।
সংবাদ প্রেরক কোনো তথ্য বা সংবাদ কারও নিকট প্রেরণের ইচ্ছা পোষণ করলেই যোগাযোগ প্রক্রিয়ার সূচনা ঘটে এবং প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রেরকের নিকট প্রাপকের প্রত্যুত্তর প্রদানের মাধ্যমে ঐ প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। যোগাযোগ প্রক্রিয়া অনেকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত, যার প্রতিটি উপাদান একটির সাথে অন্যটি সম্পর্কযুক্ত। উদ্দীপকে উল্লিখিত সামগ্রিকভাবে চিত্রটি যোগযোগ প্রক্রিয়াকে নির্দেশ করে।