উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে প্রথম পর্যায়ে জনাব কফিলকে কোন ধরনের প্রেষণা প্রদান করা হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথম পর্যায়ে জনাব কফিলকে আর্থিক প্রেষণা প্রদান করা হয়েছিল। আর্থিক প্রেষণা হলো অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থা। মানুষের জীবনে যে সীমাহীন অভাব লক্ষণীয় তার মুখ্য অংশের পূরণ অর্থের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকে জনাব কফিল 'সাহানা গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক। এম. বি. এ পাসের পর তিনি তার বর্তমান কর্মস্থলেই যোগদান করেন। একটি বড় কক্ষে তিনি অন্যান্য বিভাগের ব্যবস্থাপকদের সাথে একসাথে বসে অফিসের কার্য সম্পাদন করেন। গত পাঁচ বছরে একই পদে তার বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে। সুতরাং বলা যায়, জনাব কফিলের বেতন বৃদ্ধি পেয়েছে, যা প্রথম পর্যায়ে আর্থিক প্রেষণার অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে প্রথম পর্যায়ে জনাব কফিলকে কোন ধরনে…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর