'কার্য পরিচালনায় সংগঠনের যে নীতির সুষ্ঠু ব্যবহার উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতা এনেছে' তা বিশ্লেষণ করো।
উত্তর: কার্য পরিচালনায় উদ্দীপকের প্রতিষ্ঠানে সংগঠনের কাম্য পরিসর নির্ধারণের নীতি ব্যবহৃত হয়েছে। এ নীতি অনুযায়ী একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কতজন অধস্তন থাকবে তা নির্ধারণ করা হয়। একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তনের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করার জন্য এ নীতি ব্যবহার করা হয়। উদ্দীপকে মি. জামান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক ব্যবস্থাপক প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ দেখাশোনা করবেন তা নির্ধারণ করে দেন। এতে নির্বাহীদের কার্যভার লাঘব হয়। তারা তাদের অধীনস্থ কর্মীদের কাজ সরাসরি তদারক করতে পারে, ভুল-ত্রুটি হলে শুধরে দিতে পারেন। একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। এতে নির্বাহী সঠিকভাবে তার অধস্তনদের কাজ তত্ত্বাবধান করতে পারেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও একজন নির্বাহী কতজন অধস্তনের কাজ দেখাশোনা করবে তা নির্ধারণ করে দেয়। এতে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন সহজ হয়। তাই বলা যায়, কার্য পরিচালনায় সংগঠনের কাম্য পরিসরের নীতির সুষ্ঠু ব্যবহার উদ্দীপকের প্রতিষ্ঠানে সফলতা এনেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'কার্য পরিচালনায় সংগঠনের যে নীতির সুষ্ঠু ব্যবহার উদ্দীপকের প্রতিষ্ঠ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর