মধুমতি টেক্সটাইলে বদলীর ক্ষেত্রে সমন্বয়ের কোন নীতি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: মধুমতি টেক্সটাইলে বদলির ক্ষেত্রে সমন্বয়ের ভারসাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে। ভারসাম্যের নীতি বলতে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে সমতা বিধানের নীতিকেই বোঝায়। প্রতিটা বিভাগ ও উপ-বিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজ হয় এবং সবাই সমান তালে অগ্রসর হতে পারে। উদ্দীপকে জনাব দুলাল মিয়া মধুমতি টেক্সটাইল মিলের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা। একটি বিভাগের পরিবর্তনের সাথে অন্য একটি বিভাগের পরিবর্তন সম্পর্কযুক্ত। এটা বিবেচনা না করেই উক্ত প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ কর্মীদের গণবদলি করেন। এতে বিভিন্ন বিভাগে কর্মীসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে, যা প্রতিষ্ঠানের জন্য কখনোই কাম্য নয়। অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে কোনো ভারসাম্য নেই। তাই বলা যায়, মধুমতি টেক্সটাইল মিলে বদলির ক্ষেত্রে সমন্বয়ের ভারসাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মধুমতি টেক্সটাইলে বদলীর ক্ষেত্রে সমন্বয়ের কোন নীতি লঙ্ঘিত হয়েছে? ব্…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর