মি. X-এর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে- উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. X উচ্চস্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্বানুমান, উদ্যোগ গ্রহণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নীতি প্রণয়ন উচ্চস্তরের ব্যবস্থাপনার অন্যতম কাজ। এ স্তরের ব্যবস্থাপকবৃন্দের কাজের মাধ্যমে প্রতিষ্ঠান সফলতার দিকে এগিয়ে যায়। উদ্দীপকের মি. X এবং Y উভয়ের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভরশীল। এদের মধ্যে মি. X ব্যবস্থাপনার উচ্চস্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেন। তার সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। উদ্দীপকের মি. X একজন উচ্চস্তরের ব্যবস্থাপক হিসেবে অধীনস্থ কর্মীদের নির্দেশনা প্রদানের মাধ্যমে কাজ সুষ্ঠুভাবে আদায় করে নেন। তিনি প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য প্রতিষ্ঠা, কৌশল ও নীতি নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। অতঃপর অধস্তনদের কাজের নির্দেশনা প্রদান করেন। এতে সব বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় ঘটে। ফলে প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে যায়। তাই বলা যায়, মি. X- এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. X-এর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে- উদ্দীপকের আ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর