মি. Y ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. Y ব্যবস্থাপনার নিম্নস্তরে কর্মরত। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক দেয়া প্রতিষ্ঠানের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের নিয়ে নিম্নস্তরের ব্যবস্থাপনা গঠিত হয়। এ পর্যায়ের উপরে থাকেন মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ এবং নিচের দিকে থাকেন, ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন শ্রমিক-কর্মী। উদ্দীপকের মি. X এবং Y উভয়ই একই প্রতিষ্ঠানে কর্মরত। উভয়ের কর্মকান্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। এদের মধ্যে মি. Y প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত। তিনি শ্রমিকদের পরিচালনার মাধ্যমে উচ্চ ও মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। এ ধরনের কাজ প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের। তাই বলা যায়, মি. Y একজন নিম্নস্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. Y ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর