জনাব পাভেল প্রতিষ্ঠানে কী ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব পাভেল তার প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণের বাজেট কৌশলটি প্রতিষ্ঠা করেন। পরিকল্পনাকে সংখ্যায় প্রকাশ হলো বাজেট। এটি বর্তমানকালে নিয়ন্ত্রণের অন্যতম একটি কৌশল হিসেবে গণ্য। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় আর্থিক বছরের বাজেট প্রস্তুত করে এবং তার আলোকে কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করে। উদ্দীপকে জনাব পাভেল বছরের শুরুতেই সারা বছরের সম্ভাব্য বিক্রয় কত হতে পারে এবং এর বিক্রয়মূল্য কত হবে তা নির্ধারণ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের খরচ কত হতে পারে তা সবার সাথে পরামর্শ করে ঠিক করে নেন। অর্থাৎ জনাব পাভেল বছরের শুরুতেই তার প্রতিষ্ঠানের বাজেট তৈরি করে ফেলেন। তাই বলা যায, জনাব পাভেল তার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের বাজেট কৌশলটি ব্যবহার করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব পাভেল প্রতিষ্ঠানে কী ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর