সুষ্ঠু সমন্বিত ব্যবস্থার অভাবই মধুমতি টেক্সটাইলের উৎপাদনের অন্তরায়- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সুষ্ঠু সমন্বিত ব্যবস্থার অভাবই মধুমতি টেক্সটাইলের উৎপাদনের অন্তরায়-এটি যথার্থই যৌক্তিক। সমন্বয় বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে। প্রতিটা ব্যক্তি ও বিভাগ যদি নিজেদের ইচ্ছামতো কাজ করে এবং নিজেদের কাজের মধ্যে সমন্বয় বিষয়টি না ভাবে তবে দেখা যাবে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উদ্দীপকে মধুমতি টেক্সটাইল মিলের মানবসম্পদ বিভাগ কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থেকে কর্মীদের গণবদলি করেন। এতে বিভিন্ন বিভাগে কর্মীসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। ফলে উক্ত প্রতিষ্ঠানে কয়েক মাসের মধ্যে উৎপাদন হ্রাস পায়। কিন্তু মানবসম্পদ বিভাগ যদি কর্মী বদলের ক্ষেত্রে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করত তাহলে এমনটি হতো না। যেকোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যারা কাজ করে এবং প্রতিটি বিভাগে কাজের মধ্যে যদি সমন্বয় না থাকে তবে কখনোই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানেও তাই উৎপাদন হ্রাস পেয়েছে। কারণ মানবসম্পদ বিভাগ বিভিন্ন বিভাগের কোথাও কম আবার কোথাও বেশি কর্মী বদলি করেছে। এতে বিভিন্ন বিভাগে কর্মীর সংখ্যা হ্রাস-বৃদ্ধি ঘটেছে। ফলে সমতালে কাজ সম্পন্ন হয়নি। তাই বলা যায়, সুষ্ঠু সমন্বিত ব্যবস্থার অভাবই মধুমতি টেক্সটাইলের উৎপাদনের অন্তরায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সুষ্ঠু সমন্বিত ব্যবস্থার অভাবই মধুমতি টেক্সটাইলের উৎপাদনের অন্তরায়-…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর