উদ্দীপকে মি. মল্লিক প্রথমত কোন নীতির কথা ভেবেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. মল্লিক প্রতিষ্ঠানে প্রথমত কার্যবিভাজনের নীতির কথা ভেবেছিলেন। প্রতিষ্ঠানের সমুদয় কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ (যেমন: ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অর্থ বিভাগ, উৎপাদন বিভাগ ইত্যাদি) করে বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাই হলো কার্যবিভাজনের নীতি। কার্যবিভাজনের মাধ্যমে প্রত্যেক বিভাগ ও উপ- বিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেয়া হয়। উদ্দীপকের মি. মল্লিক বি.বি.এ পাস করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। প্রথম দিন অফিসে গিয়ে তিনি দেখলেন প্রত্যেক কর্মীর কাজই নির্দিষ্ট করা আছে। অর্থাৎ কর্মীর যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজকে ভাগ করে দেয়া হয়েছে। তিনি ভাবলেন, এ নীতিতে কাজের গতি ও মান বৃদ্ধি পাচ্ছে। এ থেকে বুঝা যায়, মি. মল্লিক প্রথমত প্রতিষ্ঠানে কার্যবিভাজনের নীতির কথাই ভেবেছিলেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. মল্লিক প্রথমত কোন নীতির কথা ভেবেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর