কর্মক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনাব ইলিয়াসের প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ পদ্ধতি অধিক ফলদায়ক- বিশ্লেষণ করো।
উত্তর: কর্মক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনাব ইলিয়াস তার প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণের আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ পদ্ধতিটি ব্যবহার করেন। আর্থিক হিসাব বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় শেষে আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। নিয়ন্ত্রণের কৌশল হিসেবে এ সকল হিসাব বিবরণীর বিশ্লেষণই হলো আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। এরূপ বিশ্লেষণ প্রতিষ্ঠানের কাজ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। উদ্দীপকে মি. ইলিয়াস মাঝেমধ্যেই তার প্রতিষ্ঠানের আয়-ব্যয় মূল্যায়ন করেন এবং এতে সংশোধনী আনেন। বছর শেষে তিনি বাস্তবের সাথে হিসাব পরিকল্পনা মিলান এবং বিক্রয় মোট মুনাফা ও নিট মুনাফার অনুপাত বিশ্লেষণ করেন। আর্থিক বিবরণী থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন আয় ও ব্যয়, খরচ, লাভ-ক্ষতি, মোট মুনাফা, নিট মুনাফা, সম্পত্তি ও দায় ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যায়। বিগত বছরের আর্থিক বিবরণীর আলোকে বর্তমান বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের পূর্বানুমানপূর্বক যথাসম্ভব ব্যয় কমিয়ে ও আয় বাড়িয়ে মুনাফা বৃদ্ধির চেষ্টা চালানো হয়। এভাবে মি. ইলিয়াস বিগত বছরের আয় বিবরণীসমূহ বর্তমান বছরের আয়-ব্যয় নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করেন। তিনি যেহেতু আর্থিক বিবরণী প্রস্তুত করেন তাই বলা যায়, এর মাধ্যমে তিনি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনাব ইলিয়াসের প্রতিষ্ঠানে নি…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর