রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। একার্থক পরিকল্পনা কোনো একটি বিশেষ কার্যসম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। তবে প্রণীত পরিকল্পনাটি বাস্তবায়িত হয়ে গেলে পুনরায় উক্ত পরিকল্পনার গ্রহণযোগ্যতা থাকে না। উদ্দীপকে তিস্তা কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা মানব সেবায় নিয়োজিত। তারা তিস্তা পাড়ের বন্যা দুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন তৈরি করে বিনামূল্যে সরবরাহ করবে। এটি বন্যা পীড়িত সময়ের জন্য গৃহীত একটি বিশেষ উদ্দেশ্য বা পদক্ষেপ, যা একার্থক পরিকল্পনার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গৃহীত একটি একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর