তুমি কি মনে করো উক্ত পরিকল্পনার আলোকে গ্রুপটির উদ্দেশ্য বাস্তবায়িত হবে? মতামত দাও।
উত্তর: একার্থক পরিকল্পনার আলোকে গ্রুপটির উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। উদ্দেশ্য ও পরিকল্পনা একে অপরের সাথে জড়িত। প্রথমে কোনো বিষয়ে একটি উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা হলে উক্ত উদ্দেশ্যের ওপর ভিত্তি করে পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে রোভার স্কাউট গ্রুপের প্রাথমিক উদ্দেশ্য ছিল মানবকল্যাণ। এ উদ্দেশ্যকে কেন্দ্র করেই উক্ত গ্রুপ বন্যা দুর্গত মানুষদের জন্য খাবার স্যালাইন তৈরি করবে। এজন্য তারা এক বছরের বন্যার সময়ে স্যালাইনের চাহিদার পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। গ্রুপটি তাদের উদ্দেশ্যকে সামনে রেখে একার্থক পরিকল্পনা প্রণয়ন করেছে এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়েছে। রোভার স্কাউট গ্রুপটির উদ্দেশ্য ও পরিকল্পনা উভয়ই পাশাপাশি চলছে। উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তারা পরিকল্পনা প্রণয়ন করেছে। সুতরাং বলা যায়, পরিকল্পনার আলোকেই গ্রুপটির উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো উক্ত পরিকল্পনার আলোকে গ্রুপটির উদ্দেশ্য বাস্তবায়িত …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর