বোর্ড গঠনের মাধ্যমে আশা লিমিটেডের ক্ষমতার বিকেন্দ্রীকরণে কোনো প্রভাব পড়বে কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে বলা যায়, বোর্ড গঠনের মাধ্যমে আশা লিমিটেডে ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রভাব পড়বে। কমিটি সংগঠনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার বিস্তার লাভ করে। উদ্দীপকের আশা লিমিটেডে নতুন বিক্রয়কর্মী নিয়োগের প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি বোর্ড গঠন করলেন। বোর্ডের সদস্যারা তাদের নিজেদের মতামতের ভিত্তিতে সবার অংশগ্রহণে নিয়োগ কাজ সম্পাদন করবে। আশা লিমিটেডে বোর্ড গঠনের ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন ঘটবে। এতে প্রত্যেক সদস্যই তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এছাড়া আশা লিমিটেডের ঊর্ধ্বতন কর্মীরা এ নিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবেন না। কারণ তারা বোর্ডের ওপরই কতিপয় ক্ষমতা প্রদান করেছেন। সুতরাং, এভাবে সংগঠনের প্রতিটি ক্ষেত্রে যেকোনো কাজে বোর্ড গঠন করলে সেখানেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বোর্ড গঠনের মাধ্যমে আশা লিমিটেডের ক্ষমতার বিকেন্দ্রীকরণে কোনো প্রভা…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর