নিয়োগের ক্ষেত্রে আশা লিমিটেড কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: নিয়োগের ক্ষেত্রে আশা লিমিটেড কমিটি সংগঠন কাঠামো অনুসরণ করেছে। প্রাতিষ্ঠানিক কোনো বিশেষ কাজ সম্পাদনের জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের সমষ্টিই হলো কমিটি সংগঠন। এ ধরনের সংগঠনে সদস্যগণ পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। উদ্দীপকে আশা লিমিটেডে নতুন বিক্রয়কর্মী প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষ তিন সদস্যের একটি বোর্ড গঠন করেছেন। এ বোর্ড শুধু বিক্রয়কর্মী নিয়োগ দিয়েই দায়িত্ব শেষ করবে। অর্থাৎ, একটি বিশেষ কার্য সম্পাদনের উদ্দেশ্য নিয়ে এ বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যগণ এর সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা কমিটি সংগঠনের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং বলা যায়, নিয়োগের ক্ষেত্রে আশা লিমিটেড কমিটি সংগঠন কাঠামোই অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিয়োগের ক্ষেত্রে আশা লিমিটেড কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করেছে? ব…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর