মি. জাকিউল ব্যবস্থাপনার কোন নীতি অনুসণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: মি. জাকিউল ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেছেন। সাম্যের নীতি বলতে অধস্তনদের সবার প্রতি সমান আচরণ ও স্নেহ প্রদর্শনের নীতিকে বোঝায়। এ নীতি অনুযায়ী একজন ঊর্ধ্বতন তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন। উদ্দীপকের মি. জাকিউল ব্যবস্থাপক হিসেবে অধস্তনদের সবাইকে সমানভাবে দেখেন, একই রকম আচরণ ও স্নেহ প্রদর্শন করেন। অর্থাৎ তিনি সবার সাথে সমআচরণ করেন। কোনো পক্ষপাতিত্ব করেন না। এতে কর্মীদের মনোবল, আনুগত্য এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায়। এ থেকে বোঝা যায়, মি. জাকিউল তার প্রতিষ্ঠানে সাম্যতার নীতি প্রয়োগ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. জাকিউল ব্যবস্থাপনার কোন নীতি অনুসণ করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর