মি. জুনায়েদ কর্তৃক কর্মীদের প্রদত্ত অপর্যাপ্ত পারিশ্রমিক ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: মি. জুনায়েদ কর্তৃক কর্মীদের প্রদত্ত অপর্যাপ্ত পারিশ্রমিক প্রদান ব্যবস্থাপনার আর্থিক প্রেষণা কাজের অন্তর্ভুক্ত। আর্থিক প্রেষণা হলো অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থা। মানুষের জীবনে যে সীমাহীন অভাব লক্ষণীয় তার মুখ্য অংশের পূরণ অর্থের সাথে সংশ্লিষ্ট। কর্মীদের যদি ন্যায্য পারিশ্রমিক প্রদান না করা হয় তবে তাদের যতই আদেশ-নির্দেশ প্রদান করা হোক, তত্ত্বাবধান করা হোক তা কখনোই কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে না। উদ্দীপকে মি. জুনায়েদ একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি কর্মীদের পর্যাপ্ত পরিমাণ পারিশ্রমিক দেন না। তাই কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কারণ কর্মীদের মনোবল ও উৎসাহ বৃদ্ধির অন্যতম উপায় হলো ন্যায্য পারিশ্রমিক প্রদান করা। উক্ত প্রতিষ্ঠানে প্রদত্ত পারিশ্রমিক পর্যাপ্ত নয় বিধায় কর্মীরা কাজে আগ্রহী নয়, যা আর্থিক প্রেষণার স্বরূপ। তাই বলা যায়, মি. জুনায়েদের কাজটি আর্থিক প্রেষণার সাথে সংশ্লিষ্ট।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. জুনায়েদ কর্তৃক কর্মীদের প্রদত্ত অপর্যাপ্ত পারিশ্রমিক ব্যবস্থাপন…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর