উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধিতে মি. জুনায়েদ কর্মীদের মনোবল বৃদ্ধির সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধিতে মি. জুনায়েদের কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য প্রেষণা দানের সিদ্ধান্তটি যথার্থ। কর্মীদের কাজে উৎসাহিত করার অন্যতম উপায় হলো প্রেষণা দান। কর্মীদের কাজের উৎসাহ বৃদ্ধি না করা গেলে প্রতিষ্ঠানের সফলতাও যেমন অর্জিত হয় না তেমনি কর্মীরাও নিরুৎসাহিত থাকে। উদ্দীপকে মি. জুনায়েদ তার কর্মীদের কম পারিশ্রমিক প্রদানের ফলে কর্মীরা অসন্তুষ্ট। এ অবস্থায় তিনি আর্থিক-অনার্থিক সব উপাদান নিশ্চিত করার মাধ্যমে কর্মীদের মনোবল বৃদ্ধিসহ একটি সুষ্ঠু উৎপাদন পরিবেশ সৃষ্টি করে উৎপাদনের পরিমাণ ও মান বাড়াতে আগ্রহী। অর্থাৎ মি. জুনায়েদ কর্মীদের বেতন বৃদ্ধি এবং সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টি করতে চান। এর ফলে কর্মীরা সন্তুষ্ট হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদনেও অধিক মনোযোগী হবে। এতে উক্ত প্রতিষ্ঠানে উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধি পাবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধিতে মি. জুনায়েদ কর্মীদের মনোবল বৃদ্ধির স…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর