অনুকূল পরিবেশ পেলে কর্মীরা যেকোনো আর্থিক সুবিধার চেয়েও বেশি উৎসাহিত হয়- উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আলোকে আমি মনে করি অনুকূল পরিবেশ পেলে কর্মীরা যেকোনো আর্থিক সুবিধার চেয়েও বেশি উৎসাহিত হয়। কর্মীরা যেখানে কাজ করে সেই স্থানের পরিবেশ উন্নত হলে তা কর্মীদের মনোবল উন্নত করে। এটি একটি অনার্থিক প্রেষণা। উদ্দীপকে মি. তারিকের পোল্ট্রি ফিড মিলের শ্রমিকদের কাজের পরিবেশ অনেক পরিচ্ছন্ন ও সুন্দর। শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা, যাতায়াত সুবিধা এবং চাকরির নিরাপত্তা প্রভৃতি অনার্থিক প্রেষণা দানের পাশাপাশি ২০% বেতন বৃদ্ধি করল। এতে শ্রমিকেরা উৎসাহিত হলো। অপরদিকে মি. তারিকের প্রতিযোগী প্রতিষ্ঠান শুধু ৩০% বেতন বৃদ্ধি করল। অন্য কোনো সুযোগ-সুবিধা প্রদান করল না। ফলে বছর শেষে দেখা গেল অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে মি. তারিকের প্রতিষ্ঠান অনেক বেশি উৎপাদন করল। সুতরাং বলা যায়, অনুকূল পরিবেশ পেলে কর্মীরা যেকোনো আর্থিক সুবিধার চেয়েও বেশি উৎসাহিত হয় এবং উৎপাদন বেশি করে-এ মতামতটি নিঃসন্দেহে সমর্থনযোগ্য।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
অনুকূল পরিবেশ পেলে কর্মীরা যেকোনো আর্থিক সুবিধার চেয়েও বেশি উৎসাহিত…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর