উদ্দীপকে অন্যান্য প্রতিষ্ঠান কর্মীদের প্রেষণা দেয়ার ক্ষেত্রে কোন দিকটিকে বেশি প্রাধান্য দিয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অন্যান্য প্রতিষ্ঠান কর্মীদের প্রেষণা দেয়ার ক্ষেত্রে আর্থিক দিকটি বেশি প্রাধান্য দিয়েছে। আর্থিক প্রেষণা বলতে অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে প্রণোদনামূলক ব্যবস্থাকে বোঝায়। মানুষের জীবনে সীমাহীন অভাব লক্ষণীয়। এর মুখ্য অংশের পূরণ অর্থের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকে অন্যান্য প্রতিষ্ঠান শ্রমিকদের ৩০% বেতন বৃদ্ধি করেছে। এক্ষেত্রে বেতন বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের আর্থিক প্রেষণা দান করেছে। অন্যান্য প্রতিষ্ঠান কাজের পরিবেশ, চিকিৎসা সুবিধা, যাতায়াত সুবিধা এবং চাকরির নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দেয়নি। তারা শুধু বেতন বৃদ্ধিকে গুরুত্ব দিয়েছে। এ থেকে বোঝা যায়, অন্যান্য প্রতিষ্ঠান অনার্থিক প্রেষণার চেয়ে আর্থিক প্রেষণাকে অধিক গুরুত্ব প্রদান করে থাকে। সুতরাং বলা যায়, অন্যান্য প্রতিষ্ঠান কর্মীদের আর্থিক প্রেষণা দেয়ার ক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অন্যান্য প্রতিষ্ঠান কর্মীদের প্রেষণা দেয়ার ক্ষেত্রে কোন দি…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর