জনাব জিমের প্রতিষ্ঠান পরিচালনায় ইন্টারনেট ও ই-মেইল থেকে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো বর্ণনা করো।
উত্তর: জনাব জিম প্রতিষ্ঠান পরিচালনায় ইন্টারনেট ও ই-মেইল ব্যবহার করায় প্রাতিষ্ঠানিকভাবে উপকৃত হন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট ও ই-মেইল ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান ও খুব সহজে যোগাযোগ করা যায়। এতে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হয়। উদ্দীপকের জনাব জিম ইন্টারনেটের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচিতি এবং পণ্য সম্পর্কে তথ্য তুলে ধরেন। এর ফলে ক্রেতারা পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে। এতে ক্রেতাদের মনে ইতিবাচক ধারণার সৃষ্টি হয়। পণ্যের প্রমোশনের ক্ষেত্রে ওয়েবসাইটে পণ্যের পরিচিতি করানোর দ্বারা জনাব জিমের খরচও কম হয়। অপরদিকে জনাব জিম ই-মেইল ব্যবহারের দ্বারা প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করেন। ই-মেইল ব্যবহারের ফলে জনাব জিম দেশে এবং বিদেশে যেকোনো পক্ষের সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারেন। পণ্যের অর্ডার গ্রহণ, কাঁচামালের অর্ডার সরবরাহ প্রভৃতি ব্যবস্থাপকীয় কাজগুলো ই-মেইলে সহজেই করতে পারেন। এসব সুবিধার জন্য জনাব জিম ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত সহজেই গ্রহণ করতে পারেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব জিমের প্রতিষ্ঠান পরিচালনায় ইন্টারনেট ও ই-মেইল থেকে প্রাপ্ত সুয…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর