উদ্দীপকে মি. সাগর প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে কোন উৎস ব্যবহার করেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. সাগর প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন। এখানে অভ্যন্তরীণ উৎস বলতে প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য এর অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ বা কর্মরত জনশক্তির মাধ্যমে কর্মী সংগ্রহ করাকে বোঝায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে কর্মরত কর্মীদের সুপারিশকে গুরুত্ব দেয়া হয়। অনেক প্রতিষ্ঠান কর্মীদের পদোন্নতি দিতে অভ্যন্তরীণ সুপারিশকে গুরুত্ব দেয়। উদ্দীপকের প্রতিষ্ঠানে মি. সাগর নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মরত কর্মীদের সুপারিশকে গুরুত্ব দেন। কোনো পদ শূন্য হলে তিনি কর্মরত কর্মীদের মধ্য হতে পদোন্নতি প্রদান করেন। অর্থাৎ, তিনি প্রতিষ্ঠানের ভেতর থেকেই কর্মী সংগ্রহ ও নিয়োগের এসব কাজগুলো করেন। তাই বলা যায়, মি. সাগর তার প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করে থাকেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সাগর প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে কোন উৎস ব্যবহার করেন তা…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর