জনাব জাহিন প্রতিষ্ঠানে কী ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব জাহিন প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করছেন। মুক্ত বা লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকেন। এরূপ নেতা নিজে কাজ করতে পছন্দ করেন না। কর্মীদের ওপরও সুনির্দিষ্ট আদেশ দেন না। কর্মীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করেন। উদ্দীপকের জনাব জাহিন তার প্রতিষ্ঠানে খুব একটা সময় দেন না। বরং কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে চান। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজ বা লক্ষ্য বাস্তবায়নে জনাব জাহিনের ভূমিকা নেই। ফলে কর্মীরা তার প্রতিষ্ঠানে ইচ্ছেমতো কাজ করেন। এতে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়, যা মুক্ত বা লাগামহীন নেতৃত্বের প্রতিফলন। সুতরাং বলা যায়, জনাব জাহিন প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব জাহিন প্রতিষ্ঠানে কী ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর